ক্রিকেটেও চালু হচ্ছে ‘লাল কার্ড’!

অনলাইন ডেস্কঃ

ক্রিকেটের ইতিহাসে একমাত্র লাল কার্ডের সাক্ষী কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা। ‘আন্ডার আর্ম’ ডেলিভারির কারণে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন আম্পায়ার বিলি বাউডেন। নিছক মজার ছলে সেবার লাল কার্ড দেখালেও এবারে আনুষ্ঠানিকভাবে ‘লাল কার্ডের’ প্রচলন আসতে যাচ্ছে ক্রিকেটে।

বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে এমন শাস্তির বিধান।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এবার নিয়েছে এই উদ্যোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যেকোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। তবে তার আগে সতর্ক হওয়ার পর্যন্ত সুযোগ পাবে দলগুলো।

 

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চায়। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পুরো করা লাগবে।

১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দু’জন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

তবে কঠোর এই নিয়মে কোন দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তাও নিশ্চিত করা হবে। খেলার ভেতরে চোট, ডিআরএস, ব্যাটিং দলের সময় নষ্টের বিষয় আমলে নিয়ে তৃতীয় আম্পায়ারের সময় ক্ষেপণ হচ্ছে কিনা ঠিক করবেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

10 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.