Categories: জাতীয়

রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন- বিজয়ী হলেন শাহজাহান, আব্দুল কাদির ফৌজি ও সুমাইয়া সুমি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলার রাজনগরে ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী সুমাইয়া সুমি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শুপ্রভাত চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে শাহজাহান খান কাপ পিরিচ প্রতীকে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওনক আহমদ অপু মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট, আহমদ বিলাল আনারস প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৭৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিম দে মধু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭২ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুল হাকিম চশমা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৪৪ ভোট, জবলু সরকার তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৬৭ ভোট, সঞ্জয় দেব নাথ বই প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি ফুটবল প্রতীকে ৪২ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭১১ ভোট।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী লুৎফুল নাহার সিলিংফ্যান প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬৫৮ ভোট, ডলি বেগম পদ্ম ফুল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৭০১ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৬৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও চা বাগান অধ্যুষিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.