Categories: জাতীয়

ছাতকে “আনারস” মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা করছেন আওলাদ আলী রেজা ও এডভোকেট এম ডি মতিউর রহমান নানু

মোঃ জামিল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন উপজেলার সুহিত পুর গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্টাতা ভিপি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছাতক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আওলাদ আলী (রেজা )ও তার সাথে দেশে এসে নির্বাচনী প্রচারণার মাঠে যোগ দিয়েছেন ছোট ভাই , গত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য “নৌকা মার্কার” মনোনয়ন প্রত্যাশী সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ,সাবেক যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত সদস্য ,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট এম ডি মতিউর রহমান নানু (বি কম এ ব্যারিস্টার)।

তার সমর্থক গোষ্ঠী (২১ মে) মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী তার “আনারস” প্রতিক নিয়ে ছাতক পৌরসভা নোয়ারাই ইসলামপুর সহ উপজেলার ভিবিন্ন হাট বাজারে এবং ভিবিন্ন গ্রাম এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগের সময় তারা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

এসময় তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে “আনারস” প্রতিকে আগামী ২৯ মে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য সবার কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছাতক উপজেলার ভিবিন্ন এলাকার আওয়ামীলীগ ,যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ ও দল মত নির্বিশেষে মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ শত ,শত জনগণ উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

3 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

4 days ago

This website uses cookies.