বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

কাইয়ুম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য জেলা বান্দরবানের চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে দশম বার্ষিক পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আছর হইতে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাফিল চলে। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধানওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী নচিহ্নতমূলক ইসলামী আলোচনা করেন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতীর আওলাদে রাসুল (সাঃ) আল্লামা হযরত মাওলানাআলহাজ ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আলমাদানী।

মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসেবে পবিত্র কোরআন হাদীস ও রাসুল (সাঃ) জীবনীর উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বাংলা ভিশন টেলিভিশন এর ধর্মীয় আলোচক মুফতি মাওলানা মাসুম বিল্লাহ ইবনে নাঈম। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামী,বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জজ কোট জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক।

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বদিউল আলম,মাওলানা নুর মুহাম্মদ ‘সহ স্থানীয়অন্যান্য ওলায়ে একরাম গণ।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আলহাজ্ব আবুল কাশেম সাওদাগর, উপদেষ্টা আব্দুল হাকিম, কাদের সাওদাগর। এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর সভাপতি মোহাম্মদ আলী,(প্রকাশে চাউল আলী), সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান, সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সমিতির অর্থ সম্পাদক মোঃ আমিন মস্টার,সমিতির আহামদ কবির,মো: ফরিদ’সহ অন্যান্য চাউল ব্যবসায়ী সদস্যরা এবং ইসলাম প্রিয় যুবকের দল।

মাহফিলে বক্তারা বলেন ইসলাম একটি শান্তির ধর্ম। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবনগড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো। মাহফিলে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর,জেলা প্রশাসক,পুলিশ সুপার,পৌর মেয়ের,আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী’সহ যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য সর্বপরি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সাঃ) আল্লামা হযরত মাওলানা আলহাজ্ব ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী-আলমাদানী।

Didar

Recent Posts

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

16 hours ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব 'ফ্রাইডে ফর হেলথ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও…

3 days ago

তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রান্তিক যুবসমাজকে নাগরিক নেতৃত্বে সম্পৃক্ত করার লক্ষ্যে সীতাকুণ্ডে "জাগরণ" প্রকল্পের অবহিতকরণ সভা…

4 days ago

This website uses cookies.