Categories: জাতীয়

দুই হাতবিহীন অসহায় এসএসসি পরীক্ষার্থী সিয়ামের পাশে দাঁড়ালেন মানবিক ওসি মুশফিকুর রহমান

বিশেষ প্রতিনিধিঃ

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা দুই হাতবিহীন অসহায় এসএসসি পরীক্ষার্থী সিয়ামের পাশে দাঁড়ালেন এবং তাদের সাথে দেখা করেন সরিষাবাড়ি থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান। তিনি জানতে পারেন,
জন্মের পর থেকে দুই হাত নেই সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম মিয়ার (১৬)। ছোটবেলা থেকে পা দিয়ে লিখে নিজের পড়াশোনা এগিয়ে নিয়েছে। অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে থাকতে একবার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তবু দমে যায়নি সিয়াম। অদম্য ইচ্ছাশক্তির ফলে আবার ঘুরে দাঁড়িয়েছে। দুই হাতর ছাড়াই পা দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম। এ খবর শুনে মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান ১৭ ফেব্রুয়ারী ( শনিবার) সিয়ামের বাড়িতে গিয়ে সিয়াম সহ তার বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সিয়ামের বাবা-মা কে সিয়ামের পড়াশোনা চালাতে সার্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে সিয়াম ও তার পরিবার উৎসাহ এবং আনন্দিত হয় এবং মানবিক পুলিশ অফিসার( ওসি) মুশফিকুর রহমান প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

5 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

6 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

This website uses cookies.