Categories: মতামত

সুরঞ্জিৎ ও বাদলদের মতো সংসদ-সদস্য চায়।

কাইয়ুম চৌধুরীঃ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবশন হয়ে গেল অনেকটা একক দলের সমাবেশের মধ্য দিয়ে।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদে ৬২জন স্বতন্ত্র সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে (০৩) জন ছাড়া বাকি ৫৯জনই আওয়ামী লীগের নেতা। তাঁরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। আশার কথা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের উদ্দেশে বলেছেন, “স্বতন্ত্র সংসদ-সদস্যরা স্বতন্ত্রই থাকবেন। তাঁরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। দল তাতে কোনো বাধা দেবে না।” জনগণের পক্ষে কথা বলতে এমপিরা সংসদে গেলেও এ সংসদের ইতিহাসে হাতেগোণা এমপিই কথা বলেছেন; বাকিরা থেকেছেন নীরব। কথা বলার ইচ্ছে ,সাহস ও যোগ্যতা কোনোটিই নেই অনেকের। প্রয়াত সুরঞ্জিৎ সেন গুপ্ত ও চট্টগ্রামের মাইনুদ্দিন খান বাদলের মতো সংসদ-সদস্য চায় এদেশের জনগণ। সরকারি দলের এমপিরা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না, সমালোচনা করতে পারেন না। এক্ষেত্রে  বড় বাধা সংবিধানের ৭০ অনুচ্ছেদ। কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলতে কোনো বাধা নেই। বর্তমান সংসদে ৬২জন স্বতন্ত্র সংসদ-সদস্য আছেন। জনগণের প্রত্যাশা, তাঁরা এবার স্থানীয় ও জাতীয় সমস্যা নিয়ে সরব হবেন, রাখবেন সাহসী ভূমিকা। জনসমস্যা নিয়ে তাঁরা সর্বদা সোচ্চার থাকবেন। ৬২জনের মধ্যে ২০/২৫জন এমপিও যদি তাঁদের ভূমিকা আন্তরিকভাবে পালন করেন, তাহলে সংসদ প্রাণবন্ত ও কার্যকর হয়ে ওঠবে, উপকৃত হবে আমজনতা; হারানো গৌরব ফিরে পাবে মহান জাতীয় সংসদ। তাই জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে- কেমন ভূমিকা পালন করেন স্বতন্ত্র সংসদ-সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন স্বতন্ত্র সংসদ-সদস্যদের সংসদের লাইব্রেরিমুখি হওয়ার আহবান জানিয়ে সংসদে কথা বলার নিয়ম-নীতি ও কার্যপ্রণালীবিধি সম্পর্কে পরিস্কার ধারণা নিতে নির্দেশনা দেন। আশা করি, সংসদ-সদস্যরা সংসদ-বিষয়ক জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হয়ে প্রকৃত সংসদ-সদস্য হয়ে ওঠবেন। বাস্তবতা হলো, এদেশে সরকারি সকল কার্যক্রম জনগণের নামে হলেও জনস্বার্থের চেয়ে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থই গুরুত্ব পায় বেশি। এ অবস্থা থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবী।বিএনপি নির্বাচনে আসেনি, তাই বিরুধী দল দরকার,তাই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ঘোষনা করা হয়,নৌকার বিরুদ্ধে নৌকা সমর্থকরাই স্বতন্ত্র্র প্রার্থী হয়েছেন,জাপা তেমন আসন পাননি আর পেয়েও কি লাভ,তারাতো তেলবাজি,সরকারের চামচাবাজিতে ব্যস্ত ছিলেন থাকবেন বলেও মনে হয়,তাই জনগন তাদের থেকেও মুখ ফিরিয়ে নেন,স্বতন্ত্র্ররা কেমন ভূমিকা রাখবেন দেখার বিষয়,কারন তাদের কে বলে দেয়া হয়েছে গঠনমূলক সমালোচনা করতে পারবে সরকারের বিরোধীতা নয়,সব মিলে দেশ কেমন চলবে তা বোঝাই যাচ্ছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

35 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.