হলুদ সাংবাদিকতায় বিপর্যস্ত চট্টগ্রাম, আড়ালে পড়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকতা

নিজস্ব প্রতিবেদকঃ

হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে আজ চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। দায়িত্বহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কারণে প্রকৃত ও পেশাদার সাংবাদিকতা ক্রমেই আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কথা বলতে গিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক শাহাদাত গভীর দুঃখ প্রকাশ করে বলেন,
“দীর্ঘ ১০ বছরের সাংবাদিকতা জীবনে কখনো ভাবিনি আমাকে হলুদ সাংবাদিকতার মুখোমুখি হতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের আজ নানা চাপে পড়তে হচ্ছে—এটি অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ শুধু সাংবাদিকতার নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষের আস্থা নষ্ট করছে। এর ফলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি গণমাধ্যমের গ্রহণযোগ্যতাও মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
সচেতন মহলের মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চা। সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাংবাদিকদের কাজ করতে হবে।
তাই আসুন, সত্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ গড়ার লক্ষ্যে সঠিক সাংবাদিকতাকে আমাদের প্রধান অঙ্গীকার হিসেবে গ্রহণ করি।
এটাই হোক গণমাধ্যমকর্মীদের অভিন্ন লক্ষ্য।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

9 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

11 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

12 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

16 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

16 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

16 hours ago

This website uses cookies.