দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাকসু’র সাবেক ভিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে হুমকি প্রদানের লিখিত জবাবে অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও যুবলীগ নেতা ইকবাল হোসেন সারোয়ার মেম্বার।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আখতারউজ্জামান গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুষ্ঠানের কমিটি-১৯৮ ও সিনিয়র সহকারী জজ, ৫ম আদালত (কালীগঞ্জ) গাজীপুর বরাবরে নির্বাচন পূর্ব অনিয়ম প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও যুবলীগ নেতা ইকবাল হোসেন সারোয়ার মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই দিনই নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আলিফ রহমান স্বাক্ষরিত সমনে অভিযুক্তদের ৬ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে অভিযুক্তরা লিখিত জবাবে জানায়, সাধারণ কর্মীদের উদ্দেশ্যে নিজের অজান্তে, অবচেতন মনে বা অনিচ্ছাকৃত ভাবে বক্তব্য প্রদান করি।তা’ছিল রাজনৈতিক। এ বক্তব্যের কারণে নির্বাচনী আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটে থাকলে আমরা আন্তরিক ভাবে অনুতপ্ত ও দুঃখিত।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.