চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চারজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার, এবং ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বর্তমান এমপি ও আওয়ামীলীগ প্রার্থী মোঃ দিদারুল আলম , স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান, মোঃ সালাউদ্দিন, এবং বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।
যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস.এম আল মামুন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দিদারুল কবির, ইসলামীক ফ্রন্টের প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন, তৃনমূল বিএনপি প্রার্থী খোকন চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরীর।
বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন, কিন্তু তিনি দলীয় পদের কোন কাগজপত্র জমা দেননি, এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের এক পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিলো, লায়ন মোহাম্মদ ইমরানের এক পার্সেন্টন জন সমর্থনের তালিকাও পরিপূর্ণ করেননি। বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ণ দাখিল করতে পারেননি। তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৪ এর রিটার্ণিং অফিসার ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম-৪ সহকারী রিটার্ণিং অফিসার কে.এম রফিকুল ইসলাম, সহকারী রিটার্ণিং চট্টগ্রাম ৯-১০ এর জাকিয়া হোসনাইন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.