চট্টগ্রাম সীতাকুণ্ডে অবরোধের সমর্থনে যুবদল বিক্ষোভ মিছিল করেছে।আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার বাঁশবাড়ীয়ায় এই বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতা শাহাদাত বক্তব্যকালে বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগ ও দেশে নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য আমরা রাজপথে আছি।
আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাবো না। বক্তব্যকালে তিনি আরো বলেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তি ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বিরুদ্ধে মিথ্যা ও ফরমায়েশী যেই রায় দিয়েছে, সরকারের মদদপুষ্ট আদালত বাতিল করতে হবে।
জনগণ এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে মানে না। অনতিবিলম্বে এসব রায় প্রত্যাখ্যান করে সুতরাং সকল যুবদল নেতাদের মুক্তি দিতে হবে। অন্যথায় এই আন্দোলন চলবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের নেতা ইমাম হোসেন রানা,মোঃ জাবেদ,মোঃ রুবেল,মোঃ মাসুদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.