চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন; ফখরুল ইসলাম ভাইস চেয়ারম্যান,আসলাম সেক্রেটারি নির্বাচিত।

বিশেষ প্রতিনিধি:

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ভাইস চেয়ারম্যান এবং আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
ভোটে কার্যকরী পরিষদের পাঁচ জন সদস্যও নির্বাচিত হয়েছেন। সোসাইটিতে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
গতকাল(০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ ৭টি পদে দুই হাজার ৯৪৬ জন আজীবন সদস্য ও ৪৩৪ জন বার্ষিক সদস্য ভোটারদের মধ্যে সর্বমোট ৮৮৯ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পেয়েছেন ৩৪১ ভোট। ৪৮৯ ভোট পেয়ে মোহাম্মদ আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক খান পেয়েছেন ৩৬৬ ভোট। কার্যকরী সদস্যের ৫টি পদে ৫৬২ ভোট পেয়ে রাইসুল ইসলাম চৌধুরী, ৫১২ ভোট পেয়ে হাসান মুরাদ বিপ্লব, ৪৮৮ ভোট পেয়ে মোহাম্মদ শাহিদুল ইসলাম, ৪৮১ ভোট পেয়ে মোহাম্মদ ইসমাইল হক এবং ৪৭২ ভোট পেয়ে সুগ্রীব কুমার মজুমদার দোলন নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে অপর ০৩জন প্রার্থী মোহাম্মদ রাশেদ খান মেনন পেয়েছেন ৪১৩ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন রোমেল ৪০৯ ভোট এবং মোহাম্মদ আবদুল মোনাফ পেয়েছেন ৩৩১ ভোট।
ভোট গ্রহণ শুরুর আগে সোসাইটির চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.