আলেম-উলামার উপর যারা জুলুম-অত্যাচার করে, জেলে পাঠায়; তারা কুরআন থেকে দূরে থাকার কারণেই এগুলো করে।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

এশিয়ার অন্যতম বিখ্যাত ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান এবং উম্মুল মাদারিস খ্যাত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহ্ফিল ও দস্তারবন্দী সম্মেলনে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কুরআন বুকে ধারণ করা আলেম-উলামার উপর যারা জুলুম-অত্যাচার করে, জেলে পাঠায়; তারা কুরআন থেকে দূরে থাকার কারণেই এগুলো করে।

কুরআনের আদশ তাদের ভিতরে থাকলে তারা কখনোই আলেম-উলামার উপর জুলুম এবং অন্যায় ও অবিচার করতে পারতো না। সুতরাং শান্তি, ইনসাফ ও সফলতা চাইলে অবশ্যই সবকিছু কুরআন মতো চালাতে হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত মাদ্রাসার বার্ষিক মাহ্ফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

এসময় তিনি বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় নানা রকমের গুনাহে মানুষ জড়িয়ে পড়ে। এসব গুনাহের থেকে বাঁচতে হলে দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালমুখী হতে পারলে সহজেই আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকা যায়।

সম্মেলনে বক্তব্য রাখেন-আল্লামা শেখ আহমদ, আল্লামা মুফতি আহমাদুল্লাহ, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, আল্লামা সাজেদুর রহমান, আল্লামা মুফতি জসিমুদ্দীন, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ওসমান ফয়জী, মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল হক আল মাদানী, ড. আফম খালিদ হোসেন, মাওলানা মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা ফুরকানুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা খোবাইব, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী ও মাওলানা বদরুল আলম হামিদী প্রমুখ।

উল্লেখ্য, দস্তারবন্দি সম্মেলন উপলক্ষ্যে মাহফিলের আগের দিন বৃহস্পতিবার ও মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা প্রতিষ্ঠানটির বিগত শিক্ষাবর্ষে (১৪৪৩-৪৪হি.) দাওরায়ে হাদীস (টাইটেল) উত্তীর্ণ আড়াই হাজার তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

2 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

4 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

6 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

6 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

8 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 hours ago

This website uses cookies.