নিজ এলাকা হাটহাজারীতে কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমকে অবাঞ্ছিত ঘোষণা করলো মিত্ররা

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায়, বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিমকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছতি ঘোষণা করা হয়ছে।

বুধবার বিকেলে হাটহাজারী উপজলো ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনরে নেতার্কমীরা তাকে এই অবাঞ্ছতি ঘোষণা করেন।

এর আগে বুধবার কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা ও বেঈমানি বলে আখ্যায়িত করেছেন, তারই বিগত সময়ের রাজনৈতিক মাঠের সহকর্মী বিএনপির জোটের নেতারা ।

জোটের স্থানীয় নেতারা আরো বলনে, এই দুঃসময়ে দেশ ও হাটহাজারী গণ মানুষের সঙ্গে বেঈমানি করায় নব মীরজাফর হিসেবে হাটহাজারীর মানুষ স্মরণ রাখবে।

হাটহাজারী উপজলো বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াসউদ্দিন অজ্ঞাতস্থান থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতিতে বলনে, বর্তমান সরকারের অধীনে বাংলাদশ কল্যাণপার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাবার ঘোষণার এহেন কর্মকাণ্ডে হাটহাজারীর সাধারণ জনগণরে মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজলো বিএনপি’র নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়ছে।

মেজর জেনারেল (অব.) ইবরাহিম শেষ বয়সে এসে , লোভলালসায় অনৈতিক সুযোগ- সুবধিা গ্রহণ করে এমন ঘৃণিত কাজ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে তারা আরও বলনে, ২০১৮ সালে বিএনপির ১০০ ভাগ যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে মেজর জেনারেল ইব্রাহিমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ করে তাকে সম্মানিত করা হয়েছিল। সেই সময় উপজেলা বিএনপি’র সব ইউনটি তার পক্ষে কাজও করে।

কিন্তু বিএনপি নেতা কর্মীদের অজ্ঞাত রেখে মহাজোটের প্রার্থীর কাছে আর্থিক লেনদেন ও সুবিধা নিয়ে নিজেকে আত্মসর্মপণ করেন।

তার পক্ষে নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মামলা ও বিভিন্ন হামলার শিকার হয়েছেন।

তাই আমরা হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মেজর জেনারেল ইব্রাহিমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

পাশাপাশি তাকে হাটহাজারীতে অবাঞ্ছতি ঘোষণা করলাম।

বিবৃতির বক্তব্যের বিষয়ে জানার জন্য সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং উপজেলা বিএনপির আহবায় নূর মোহাম্মদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেন নাই।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

1 hour ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

4 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

5 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

5 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

7 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 hours ago

This website uses cookies.