চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা ভূমি কার্যালয়ে গণশুনানী ও সেবা প্রার্থীদের আপ্যায়ন

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গণশুনানী ও সেবা প্রার্থীদের দ্রুততার সাথে কাজের সহযোগীতা ও আপ্যায়ন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন গণশুনানীর এই আয়োজন করেন।

কারণ ভূমি কার্যালয়ে আসা সেবা প্রার্থী বাদি-বিবাদি মামলার শুনানীর সময় উপস্হিত অন্যান্য সেবা প্রার্থীরা যাতে তা অবলোকন করতে পারে। সে জন্যই এ ধরনের গণশুনানীর আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যকটি মামলা উভয়ের তর্কবিতর্ক শুনে অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করেন।

গণশুনানীর সময় উপস্হিত ছিলেন,ভূমি কার্যালয়ের অফিস সহকারী সবদের হোসেন,কানুনগো সুব্রত দেওয়ান, সার্ভেয়ার মোঃ নিজাম উদ্দিন,মোঃ কামরুল ইসলাম,মোঃ সজিব হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রার্থীরা।

এছাড়া সেবা নিতে আসা সেবা প্রার্থীদেরকে নাস্তা ও কফি আপ্যায়ন করানো হয়।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, কার্যালয়ে আসা সেবা প্রার্থীরা যাতে মামলার শুনানী নিয়ে কোন সন্দেহ প্রকাশ করতে না পারে এ জন্য আমি সেবা প্রার্থী সকলের উপস্হিতিতে গণশুনানীর এই আয়োজন করি।

সপ্তাহে দুইদিন সোমবার ও বুধবার এই গনশুনানাী চলমান থাকবে বলেও তিনি ঘোষনা দেন। এতে সেবা গ্রহীতারা হয়রানী থেকে মুক্তি পাবেন বলে তিনি মনে করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.