স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলা উদ্দিন, মো. মুসলিম উদ্দিন ও এম. এ. মান্নান জিকু।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল ক্লাস পার্টি। শিক্ষিকাদের সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে গানের ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের নৃত্যসহ বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক কার্যক্রমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আগত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিন বলেন, “আপনাদের সার্বিক সহায়তায় স্কুল আঙিনায় এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতায় শিক্ষকবৃন্দ যথেষ্ট শ্রম ও মেধার পরিচয় দিয়েছেন। আমি শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানাই। একইভাবে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস পার্টির আয়োজনে অভিভাবকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতে যেকোনো অনুষ্ঠানে আপনাদের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।” তিনি আরও জানান, সবার সার্বিক সহায়তা পেলে আগামী বছর স্কুলটি ষষ্ঠ শ্রেণি এবং পর্যায়ক্রমে অষ্টম শ্রেণিতে উন্নীত করার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তবে বর্তমানে শিক্ষার্থীরা ব্যাপকভাবে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই নেতিবাচক ফল বয়ে আনবে। শিক্ষার্থীরা এখন ক্রীড়া ও সংস্কৃতির দিকেও উদাসীন হয়ে পড়েছে। অথচ একটি জাতির সামগ্রিক পরিচিতি তার সংস্কৃতিতে ফুটে ওঠে। ক্রীড়া ও সংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং শিক্ষামূলকও বটে। শিক্ষার্থীদের শারীরিক গঠনসহ বন্ধুত্ব ও ঐক্য গঠনে ক্রীড়া ও সংস্কৃতির দারুণ প্রভাব রয়েছে।”
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের মতো…
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিনের…
বিশেষ (পাবনা) প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত…
This website uses cookies.