সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঘটনাটি সরেজমিনে তদন্ত করতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তদন্তে দেখা যায়, বৃহস্পতিবার (গতরাত) দিবাগত রাতে যে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, সেটি মূলত ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের পর দুর্বৃত্তদের আগুনে পুড়ে গিয়েছিল।
পুলিশ জানায়, আগে থেকেই পুড়ে যাওয়া এবং মরিচা ধরা সেই পুরনো গাড়িটির ওপর পলিথিন দিয়ে ঢেকে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা এক মিনিটের মধ্যেই পুড়ে যায়। এরপর বাড়িতে হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার মিথ্যাচার করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন সাবেক এমপি মামুনের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফ।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, বেশ কয়েকটি মামলার আসামি পিএস মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। সীতাকুণ্ডের কোথাও কারো বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি।
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিনের…
বিশেষ (পাবনা) প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর মারধর, বসতঘর ভাঙচুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার…
This website uses cookies.