কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শান্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও সংহতির চেতনা তুলে ধরে বক্তব্য দেন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও…
— কাইয়ুম চৌধুরী — সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক মীর মামুন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর বায়তুশ শরফ জামে মসজিদের বিতর্কিত কমিটি…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি এবং ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…
This website uses cookies.