Categories: জাতীয়

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায় যুবদলের উদ্যোগে নতুন একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মূলত সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যুবনেতা মোহাম্মদ সাদ্দাম হোসেনের তত্ত্বাবধানে এই অফিস চালু করা হয়।

​জাতীয় যুব দিবস উপলক্ষে গত ১ নভেম্বর (সন্ধ্যায়) ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করেন সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি ও ইপিজেড থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হোসেন টিটু।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও যুব সংগঠক মোহাম্মদ মনির হোসেন ইমন, মোহাম্মদ ছাদেক হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন টিটু বলেন, “রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের উন্নয়নে এবং মানবতার কল্যাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ।”

​এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজকে সব ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন তিনি।

Mohammed Alam

Recent Posts

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

57 minutes ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

2 hours ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

18 hours ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

1 day ago

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…

1 day ago

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

2 days ago

This website uses cookies.