সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মেলা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক প্যানেলের দায়িত্বে ছিলেন পদার্থবিজ্ঞানের প্রভাষক শারমীন সুলতানা, রসায়নের প্রভাষক সুমন দাশ, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তার, আইসিটি বিষয়ের প্রভাষক নিউটন কুমার শীল এবং গণিতের প্রভাষক তৌহিদুল ইসলাম টিপু।
মেলায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১০৭ জন শিক্ষার্থী ১৩টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী এ আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দ্বাদশ শ্রেণির ক্ষুদে বিজ্ঞানীদের নিত্যনতুন আইডিয়া, চমৎকার প্রজেক্ট প্রদর্শন ও আকর্ষণীয় স্টল তৈরির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার অপূর্ব বিকাশ ঘটে। এছাড়া শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ে একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তাৎক্ষণিক পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে ‘স্মার্ট ফার্মিং রোবট’, ‘স্মার্ট সেফটি হাউস’ ও ‘রোবোসেল ডায়াগনোসিস’ প্রদর্শন করে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘রোবোসেল’ দল প্রথম স্থান অধিকার করে।
বিজয়ী দলের সদস্য মো. মিনহাজ আবিদ, সাফায়েত ইবনে হেদায়েত, সাইদুল ইসলাম রাহিন, এমরুল হোসেন ও আব্দুল্লাহ আল ফারহান জানান, তাদের উদ্ভাবিত প্রজেক্টগুলো উপযুক্ত সার্বিক সহযোগিতা পেলে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়া উপজেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এসব প্রজেক্টের মাধ্যমে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিংয়ের অভিযোগে…
This website uses cookies.