Categories: জাতীয়

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিংয়ের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া গ্যাসের মূল্যতালিকা না থাকায় গাছবাড়িয়া দুর্লভপাড়া এলাকায় এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বর্মাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে পুলিশ।

​দীর্ঘদিন ধরে হাশিমপুরের ছৈয়দাবাদ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গুদামঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রসফিলিং (একটি থেকে অন্যটিতে হস্তান্তর) করে আসছিল একটি অসাধু চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছৈয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় চন্দনাইশ থানা পুলিশ সহযোগিতা করে।

​প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রসফিলিংয়ের পর লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারে বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, গত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় একটি অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসফিলিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৭-৮ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

Press Didar

Recent Posts

চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে…

9 hours ago

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…

9 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…

9 hours ago

শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে…

1 day ago

চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান…

1 day ago

সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজারের মালিকের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে…

1 day ago

This website uses cookies.