Categories: জাতীয়

চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার।

​গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের এই কর্মকর্তাসহ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করা হয়েছে। তাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়।

​জনস্বার্থে জারি করা ওই আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​তবে প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পরবর্তী নির্দিষ্ট পদায়ন বা কর্মস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…

9 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…

9 hours ago

শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে…

1 day ago

চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান…

1 day ago

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিংয়ের অভিযোগে…

1 day ago

সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজারের মালিকের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে…

1 day ago

This website uses cookies.