Categories: জাতীয়

শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মোছা. সাজু বেগম (৪৫) নামের এক নারীকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে বিমানবন্দর আনসার ও ভিডিপি সদস্যরা। পরে সুস্থ অবস্থায় তাঁকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

​বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রবাসী ছেলেকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন সাজু বেগম। এ সময় হেভি লাগেজ গেট এলাকায় পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি সেখানে দায়িত্ব পালনরত আন্তঃড্রাইভওয়ে এলাকার ইনচার্জ পিসি মো. দুলন মিয়া এবং আনসার সদস্য মোছা. তাছলিমা আক্তারের নজরে আসে।

​তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ওই নারীকে নিরাপদে উদ্ধার করে বিমানবন্দরের অভ্যন্তরীণ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাঁদের উপস্থিতিতে তাঁকে সুস্থ অবস্থায় নিরাপদে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

​দায়িত্বরত আনসার সদস্যদের এমন মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ঝুঁকি এড়াতে এবং সময়মতো ওই নারীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী: জাহাজ ভাঙা শিল্পে সরকারের সহায়তার আশ্বাস

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়…

18 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী বদ্দার পুকুর ভরাট করে ঘর নির্মাণের মহোৎসব, পরিবেশ অধিদপ্তরের উদাসীনতা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার শতবর্ষী ‘বদ্দার…

20 hours ago

চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে…

2 days ago

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…

2 days ago

চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান…

3 days ago

This website uses cookies.