বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের ঘোষণা: উপজেলা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মোরসালিন উপজেলা বিএনপির সদস্য সচিব দাকোপ প্রেসক্লাবের দুই সাংবাদিকের রোগমুক্তি কামনায় বিবৃতি বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মেলা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক প্যানেলের দায়িত্বে ছিলেন পদার্থবিজ্ঞানের প্রভাষক শারমীন সুলতানা, রসায়নের প্রভাষক সুমন দাশ, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তার, আইসিটি বিষয়ের প্রভাষক নিউটন কুমার শীল এবং গণিতের প্রভাষক তৌহিদুল ইসলাম টিপু।

​মেলায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১০৭ জন শিক্ষার্থী ১৩টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী এ আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দ্বাদশ শ্রেণির ক্ষুদে বিজ্ঞানীদের নিত্যনতুন আইডিয়া, চমৎকার প্রজেক্ট প্রদর্শন ও আকর্ষণীয় স্টল তৈরির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার অপূর্ব বিকাশ ঘটে। এছাড়া শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ে একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তাৎক্ষণিক পুরস্কার বিতরণ করা হয়।

​মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে ‘স্মার্ট ফার্মিং রোবট’, ‘স্মার্ট সেফটি হাউস’ ও ‘রোবোসেল ডায়াগনোসিস’ প্রদর্শন করে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘রোবোসেল’ দল প্রথম স্থান অধিকার করে।

​বিজয়ী দলের সদস্য মো. মিনহাজ আবিদ, সাফায়েত ইবনে হেদায়েত, সাইদুল ইসলাম রাহিন, এমরুল হোসেন ও আব্দুল্লাহ আল ফারহান জানান, তাদের উদ্ভাবিত প্রজেক্টগুলো উপযুক্ত সার্বিক সহযোগিতা পেলে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়া উপজেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এসব প্রজেক্টের মাধ্যমে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »