
চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্থানীয় একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, লাইসেন্স ও বিভিন্ন রেজিস্টার খাতা যাচাই করা হয়।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
অভিযানে করাতকলটি স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ৩টি করাত, ১টি চাকা, ১টি চুঙ্গি, ১টি নাক, ২টি বেল্ট ও ২টি ট্রলির চুঙ্গি জব্দ করা হয়।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বরগুনি বিটের বিট কর্মকর্তা মো. রহমত আলী, বনপ্রহরারী (এফজি) মো. ইখতিয়ার উদ্দিন, মো. মনির হোসেন, মো. আলমগীর, মো. শহিদ উদ্দিন ছোটন, পুলিশ সদস্য (পিএম) মো. মহি উদ্দীন ও মো. শাহাব উদ্দীনসহ চন্দনাইশ থানা পুলিশ, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply