বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের ঘোষণা: উপজেলা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মোরসালিন উপজেলা বিএনপির সদস্য সচিব দাকোপ প্রেসক্লাবের দুই সাংবাদিকের রোগমুক্তি কামনায় বিবৃতি বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা:

সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজারের মালিকের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ড্রেজার আটক করে রাখার অভিযোগ উঠেছে।

​সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নস্থ ভূঁইয়ারহাটের পশ্চিমে বেড়িবাঁধ উপকূলসংলগ্ন এলাকায় বালু উত্তোলনের ড্রেজারের মালিক মো. আরিফ তার ড্রেজারের পাইপ ওয়েল্ডিং করার জন্য উপকূলে আনেন। এ সময় বারৈয়াঢালা ইউনিয়নের সন্ত্রাসী মান্নান সাগরের কাছ থেকে বালু উত্তোলনের জন্য মো. আরিফকে প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মান্নানের নির্দেশে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার সন্ত্রাসী নুরুদ্দীন, আজাদ, দিদার, কমর আলী ও সজিব গংরা আরিফকে জিম্মি করে জোরপূর্বক ১ লাখ টাকার একটি চেক নিয়ে নেন। পরবর্তীতে গত শনিবার দিবাগত রাত ২টায় তারা আরও ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। আরিফ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী মান্নানের নির্দেশে গত এক মাস ধরে উল্লেখিত নুরুদ্দীন ও সজিব গংরা ড্রেজারটি আটক করে রাখে। এতে ড্রেজার মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে উপায়ান্তর না পেয়ে ড্রেজারের মালিক সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​অনুসন্ধানে আরও জানা যায়, মান্নানের ইন্ধনে ভূঁইয়ারহাট এলাকার খোরশেদ আলমের ছেলে নুরুদ্দীন এবং শাহ্জাহান মোল্লার ছেলে সজিবের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বিগত এক বছর ধরে অবৈধভাবে ভূঁইয়ারহাটের পশ্চিম বেড়িবাঁধ উপকূলসংলগ্ন সাগর থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে সাগরের পানির ঢেউয়ের গতিপথ পরিবর্তিত হয়ে উপকূলীয় এলাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল।

​ভুক্তভোগী ড্রেজারের মালিক মো. আরিফ জানান, “সন্ত্রাসী নুরুদ্দীন ও সজিবরা জোরপূর্বক আমার কাছ থেকে ১ লাখ টাকার চেক নেওয়ার পর আরও ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমার ড্রেজারটি আটক করে রাখে, যার ফলে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “বাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকলে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »