শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সীতাকুণ্ডে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫ জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১ চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২ দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ: সন্ধান চাই সীতাকুণ্ডে রেলের জায়গা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো রেলওয়ে কর্মকর্তাকে, দেওয়া হলো এক মাসের সময়
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

​সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মো. আব্দুল্লাহ পাশা (২৩) নামের এক যুবককে নিজ ঘরের ডাড়ার (ভীমের) সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​নিহতের ভাই জানান, ঘটনার সময় পাশার স্ত্রীসহ পরিবারের সবাই এক আত্মীয়ের বিয়ের বাজার করতে সীতাকুণ্ড বাজারে গিয়েছিলেন। রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আট মাস আগে বিয়ে করা পাশা কিছুটা হতাশায় ভুগছিলেন, তবে পরিবারের সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি।

​এদিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন আরাফাত (২৮) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি মধ্যম বাঁশবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »