রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যে সীতাকুণ্ডে সমবায় দিবস উদযাপিত সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত ভূরুঙ্গামারীতে প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত সাংবাদিকতা ও মানবিকতা একই সুতোয় গাঁথা সীতাকুণ্ডে মসজিদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাজারো ছাত্র-জনতার দাবিতে সীতাকুণ্ডে লরিচালক গ্রেফতার লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি ও ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা সেবা সম্পন্ন সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যে সীতাকুণ্ডে সমবায় দিবস উদযাপিত

  • আপডেট সময়ঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

​“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই জাতীয় স্লোগানকে বাস্তবায়ন করতে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের ক্রেস্ট বিতরণ ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শেষ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এবং এভারব্রাইট ফাউন্ডেশনের সভাপতি তপন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইউছুফ নিজামী, উপজেলা মৎস্য কর্মকর্তা মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজন, ডা. তপন চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন।

​এছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, কাঠগড় রাজা আম্বিয়াঢালা সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, সাবেক কমিশনার ও বর্তমান প্রার্থী মোঃ সেলিম উদ্দিন, সমবায়ী নূরুল ইসলাম, সীতাকুণ্ড শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুন্নবী, প্রগতি ইন্ডঃ কর্মচারী সমবায় সমিতির পক্ষে গোলাম সাদেক এবং শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মোঃ সফিউল আলম।

​আলোচনা সভা শেষে সমবায়ে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাতটি সমবায় সমিতিকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত সমবায় সমিতিগুলো হলো—সীতাকুণ্ড ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, সীতাকুণ্ড পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, এভারব্রাইট ফাউন্ডেশন সমবায় সমিতি, মৈত্রী সার্বিক গ্রাম উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিঃ, শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং অদম্য শ্রমজীবী সমবায় সমিতি লিঃ।

​বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। সমবায় সেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। এ সময় সমিতির সদস্যরা সহজ শর্তে ও সুদবিহীন ঋণ দিয়ে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও উজ্জীবিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »