
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার চেষ্টা করার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পার্শ্ববর্তী হাটহাজারী ও ভূজপুর উপজেলার বাসিন্দা। সোমবার (৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাটহাজারীর মো. রিফাত ও নুরুল ইসলাম এবং ভূজপুরের আবু জাফর।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে তারা অন্য উপজেলা থেকে সীতাকুণ্ডে এসে জড়ো হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply