
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি বিদ্যুৎ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়বকুণ্ডে সজিব (১৫) নামের এক কিশোর ডেকোরেশনের কাজ করতে গিয়ে গত ৬ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউ (ICU)-তে রাখা হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, সীতাকুণ্ড পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে মোঃ শাকিল বাদশা (৩০) আজ সকাল ৯টায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
পৃথক দুটি দুর্ঘটনায় দু’জনের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply