শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫ জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১ চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২ দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ: সন্ধান চাই সীতাকুণ্ডে রেলের জায়গা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো রেলওয়ে কর্মকর্তাকে, দেওয়া হলো এক মাসের সময় সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে এযাবৎ ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪২৭ জন সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমনের মেয়ে। এ নিয়ে সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশু লামিয়া। বৃহস্পতিবার তাকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির নিকটাত্মীয় মো. জিসান।
​উল্লেখ্য, এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলায় তিন শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়েছিল। লামিয়ার মৃত্যুর মধ্য দিয়ে উপজেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »