সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমনের মেয়ে। এ নিয়ে সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশু লামিয়া। বৃহস্পতিবার তাকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির নিকটাত্মীয় মো. জিসান।
উল্লেখ্য, এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলায় তিন শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়েছিল। লামিয়ার মৃত্যুর মধ্য দিয়ে উপজেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়াল।