Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম র‌্যাব-৭ সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪২) নামের এক যাত্রীকে আটক করেছে।
​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বুধবার রাতে র‌্যাব-৭ ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
​র‌্যাব-৭-এর মিডিয়া উইং জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফেনীগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাসের যাত্রী শহিদুল ইসলামের কাছে থাকা দুটি কোর্ট ফাইল দেখে সন্দেহ হয়। পরে ফাইলগুলো খুলে ভেতরে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
​মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে র‌্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি বিদ্যুৎ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ​পরিবার সূত্রে জানা যায়,…

4 hours ago

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যে সীতাকুণ্ডে সমবায় দিবস উদযাপিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই জাতীয় স্লোগানকে বাস্তবায়ন করতে…

1 day ago

সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও…

2 days ago

ভূরুঙ্গামারীতে প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে…

2 days ago

সাংবাদিকতা ও মানবিকতা একই সুতোয় গাঁথা

— কাইয়ুম চৌধুরী — সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক মীর মামুন…

3 days ago

সীতাকুণ্ডে মসজিদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর বায়তুশ শরফ জামে মসজিদের বিতর্কিত কমিটি…

3 days ago

This website uses cookies.