সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাইপথে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। এ নিয়ে সীতাকুণ্ডে মোট ১ হাজার ৭১০ বস্তা সার আটক করা হলো। আটককৃত সার মিয়ানমারে পাচার করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার বোঝাই করা হচ্ছিল। এ সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা কাফকো উৎপাদিত ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সার ও ট্রাক পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ১১১০ বস্তা (৭০০ ও ৪১০ বস্তার দুটি চালানে) ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। সে সময় চারটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাগরে কড়া নজরদারি রাখা হয়েছে। একটি চক্র কিছু অর্থের লোভে দেশের অতি প্রয়োজনীয় সার অন্য রাষ্ট্রে পাচার করে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম র্যাব-৭ সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস…
স্বপন কুমার রায়: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি লাউডোব বাজুয়া কৈলাসগঞ্জ এলবিকে মহিলা ডিগ্রি কলেজে ২০২৬…
কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোহাম্মদ বেছন (১৬) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর…
This website uses cookies.