Categories: জাতীয়

দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত

স্বপন কুমার রায়:

​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি লাউডোব বাজুয়া কৈলাসগঞ্জ এলবিকে মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন পরিবেশ ও নতুন বন্ধু-বান্ধবদের সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দিত ছিল নবাগত শিক্ষার্থীরা।

​বরণের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ওরিয়েন্টেশন ও আলোচনা সভা। সরকারি এলবিকে মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান সরজিত কুমার রায়।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমার প্রত্যাশা। একজন শিক্ষার্থীর জীবনে কলেজ পর্বের পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকেই জীবনের লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আগামীতে সফলতা অর্জন করা সম্ভব।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মণ্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়।

​সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রভাষক রাধাকান্ত মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রভাষক মাহেবুর রহমান, গোবিন্দ চন্দ্র সরকার, শরীরচর্চা শিক্ষক বানী রায়, প্রভাষক ফজিলা খাতুন, সবুজ কান্তি শীল, রেখা রানী রায় ও চঞ্চল কান্তি পাইক। এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন স্বপন কুমার জোয়ারদার, মাধবী মণ্ডল ও রাজশ্রী মণ্ডল।

Press Didar

Recent Posts

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

5 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…

8 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম র‌্যাব-৭ সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস…

8 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাইপথে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।…

8 hours ago

কুড়িগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ​বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত…

11 hours ago

নিখোঁজ সংবাদ: সন্ধান চাই

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোহাম্মদ বেছন (১৬) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর…

1 day ago

This website uses cookies.