সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা সার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব সার জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালিয়ে একটি বোটে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সার দেখতে পায় কোস্ট গার্ডের সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে ৪১০ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে বুধবার দুপুর দুইটার দিকে উদ্ধারকৃত সারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ধারণা, অসাধু কোনো চক্র এগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সারের প্রকৃত মালিক এবং এর উৎস শনাক্তে প্রশাসনের তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: পাকিস্তানের সন্ত্রাসীদের গুলিতে সীতাকুণ্ডের বাসিন্দা রমজান আলী (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার…
জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার…
সীতাকুণ্ড প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময়…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের দ্বন্দ্বে পৌরসভা গেটের সামনে উভয়…
কাইয়ুণ চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩…
This website uses cookies.