
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) বিকেল তিনটায় সীতাকুণ্ড পৌর সদরস্থ দলীয় কার্যালয়ে এই সভা হয়। সভায় লংমার্চের কর্মসূচি, প্রস্তুতি ও দাবিগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন জোটের শীর্ষ নেতারা।
এ সময় লংমার্চ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি ফজলুল করিম, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা আমির মোহাম্মদ তাহের, সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগ সভাপতি শামসুল হুদা আরেফিন, পৌরসভা আমির হাফেজ আলী আকবর এবং সাবেক উপজেলা আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
এদিকে, মতবিনিময় সভা শেষে বিকেল পাঁচটায় লংমার্চকে স্বাগত জানিয়ে একটি র্যালি বের করে ১১ দলীয় ঐক্য। পৌর সদরের উত্তর বাজার থেকে শুরু হয়ে আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply