Categories: জাতীয়

ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ: “বিলুপ্ত কমিটি পুনর্বহালে সাংগঠনিক গতিশীলতা বাড়বে”

বিশেষ প্রতিনিধি:

​বিলুপ্ত ঘোষণা করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

​কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ গণমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন পর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের ফলে দলীয় নেতাকর্মীরা পুনরায় স্বতঃস্ফূর্তভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেন। আমি আশা করি, ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা আরও বেশি সুসংগঠিত হবেন। দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

Mohammed Alam

Recent Posts

নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন

দিদার টুটুল: ​নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ…

9 hours ago

চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৪ লিটার দেশীয় তৈরি…

10 hours ago

জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসী…

10 hours ago

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশে ১২…

10 hours ago

চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন…

1 day ago

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও…

1 day ago

This website uses cookies.