
বিলুপ্ত ঘোষণা করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ গণমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন পর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের ফলে দলীয় নেতাকর্মীরা পুনরায় স্বতঃস্ফূর্তভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেন। আমি আশা করি, ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা আরও বেশি সুসংগঠিত হবেন। দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply