চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারীতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে আরাফ হোসেন (৬) ও তার ফুফাতো ভাই মো. রিহান (৬)। ২৩ আগস্ট (রবিবার) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সাবেক মেম্বার আবদুল মুবিন জানান, তার প্রবাসী ভাই মনসুর আলীর বড় ছেলে আরাফ হোসেন ও তার বোনের ছেলে মো. রিহান রবিবার দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুরে জাল ফেলা হয়। প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রিহানের পিতা আজাদ হোসেন বান্দরবানের বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আরাফ ও রিহান উভয়েই পরিবারের বড় ছেলে এবং তারা দুজনই প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনসুর আলীর অপর ছেলের বয়স ৩ মাস এবং আজাদ হোসেনের অপর ছেলের বয়স ১ বছর। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
২৩ আগস্ট রাতে বরকল কানাইমাদারী নিদাগীর পাড়া পারিবারিক কবরস্থানে আরাফের দাফন সম্পন্ন হয়। অপরদিকে, রিহানের লাশ তার গ্রামের বাড়ি বান্দরবানে নিয়ে যাওয়া হয়।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…
বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.