সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারীতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে আরাফ হোসেন (৬) ও তার ফুফাতো ভাই মো. রিহান (৬)। ২৩ আগস্ট (রবিবার) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​সাবেক মেম্বার আবদুল মুবিন জানান, তার প্রবাসী ভাই মনসুর আলীর বড় ছেলে আরাফ হোসেন ও তার বোনের ছেলে মো. রিহান রবিবার দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুরে জাল ফেলা হয়। প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

​রিহানের পিতা আজাদ হোসেন বান্দরবানের বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আরাফ ও রিহান উভয়েই পরিবারের বড় ছেলে এবং তারা দুজনই প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনসুর আলীর অপর ছেলের বয়স ৩ মাস এবং আজাদ হোসেনের অপর ছেলের বয়স ১ বছর। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

​২৩ আগস্ট রাতে বরকল কানাইমাদারী নিদাগীর পাড়া পারিবারিক কবরস্থানে আরাফের দাফন সম্পন্ন হয়। অপরদিকে, রিহানের লাশ তার গ্রামের বাড়ি বান্দরবানে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »