চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার সন্দেহের জেরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সেলিমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে এবং আটক স্বামী মো. সেলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। পেশায় দিনমজুর সেলিম ও তার স্ত্রী চন্দনাইশ পৌর এলাকার উল্লাপাড়ায় একটি টেনশেড বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী সেলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম তার স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, ঘাতক স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…
বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.