বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৪ হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনার কারণ নির্ণয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার সন্দেহের জেরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সেলিমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে এবং আটক স্বামী মো. সেলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। পেশায় দিনমজুর সেলিম ও তার স্ত্রী চন্দনাইশ পৌর এলাকার উল্লাপাড়ায় একটি টেনশেড বাসায় ভাড়া থাকতেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী সেলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম তার স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

​এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, ঘাতক স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »