সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ার অপরাধে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’কে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডটিতে জাহাজ কাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

​পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। নির্ধারিত এই ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​পরিবেশ অধিদপ্তর জানায়, গত ১২ আগস্ট ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’-এর পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে গত ১৪ আগস্ট ওই জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর পরিবেশ ছাড়পত্র পরীক্ষা করতে গিয়ে ইয়ার্ডের অবৈধ কার্যক্রমের বিষয়টি ধরা পড়ে।

​ভয়াবহ এই দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ তদন্ত দল শিপইয়ার্ডটি সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনের প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ায় ইয়ার্ড কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়।

​বুধবার সকালে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ‘এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতে এই জরিমানা ধার্য করা হয়। এছাড়া, পরবর্তী নির্দেশ ও ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ‘এমটি রাসি’ জাহাজের কাটিং কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

​ইয়ার্ড কর্তৃপক্ষের ভাষ্য, একটি শিপইয়ার্ডে জাহাজ কাটতে পরিবেশ ও বিস্ফোরক ছাড়পত্রসহ প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র থাকা জরুরি। এসব নিয়ম মেনে চললেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »