Categories: জাতীয়

সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল

সীতাকুণ্ড প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে ‘মাদকবিরোধী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (বিকালে) মুরাদপুর এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই থানার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।

​বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোড় শহিদুল্লাহসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে, সমাজকে বিপথে ঠেলে দেয় এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে চিরতরে অন্ধকার করে দেয়। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদকের কারণে তরুণরা শিক্ষা, কর্মসংস্থান ও সুন্দর ভবিষ্যৎ থেকে বিচ্যুত হচ্ছে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিনুল ইসলাম বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পুরোপুরি মাদক নির্মূল করা কঠিন। তাই মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন।”

​মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার মাধ্যমেই কেবল মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা সম্ভব।”

মাদক বিরোধী আলোচনা সভা

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবদীন, মো. নিজামুদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি শাকিল ভূঁইয়া, মুরাদপুর যুবদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব আরমান শাকিল, মুরাদপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

22 hours ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

23 hours ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…

1 day ago

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

2 days ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

2 days ago

This website uses cookies.