চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনতাই এবং হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বাবুল দাস, রাখাল দাস, স্বপন দাস ও যশোদা রাণী দাস।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর ছলিমপুরের দিলীপাড়া এলাকার ব্যবসায়ী দুর্যোধন দাশ সজীব অভিযোগ করেন, গত ২৭ মে সকালে বাবুল দাসের নেতৃত্বে কয়েকজন তার বাবার চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই প্রদীপ দাশও আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তার মায়ের কাছ থেকে ৮১ হাজার ৫০০ টাকা লুট করে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে আরও ৫ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। চাঁদা না দিলে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে গত ৬ আগস্ট অভিযুক্তরা পুনরায় ওই স্থানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৫০৬ ও ৩৪ ধারায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…
This website uses cookies.