বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৪ হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনার কারণ নির্ণয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 হবিগঞ্জ প্রতিনিধি :

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার করে ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

​হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নীলফামারী জেলার সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

​পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি ও ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করত তারা।

​সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ থানার আব্দা এলাকার মোবাশ্বির বখত চৌধুরীর (৩৭) মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই চক্রটি। পরে প্রতারণামূলকভাবে অনলাইনে ভিএফএস গ্লোবাল (VFS Global), বিকাশ এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা ওই মামলায় (হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৮) সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারা যুক্ত করা হয়েছে।

​গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »