Categories: Uncategorized

সীতাকুণ্ডে সমবায় দিবস উপলক্ষ্যে র্য্যালী

কাইয়ুম চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে ” সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র্য্যালী বের করা,ক্রেস প্রদানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার এম এ শহিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও এভারব্রাইট ফাউণ্ডেশন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক তপন মজুমদারের সঞ্চালনায় অতিথি হিসাবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,যুব কর্মকর্তা মোঃ শাহআলম,,রিসোর্স সেন্টার প্রশিক্ষক মাধব চন্দ্র মজুমদার , একাডেমিক সুপারভাউজার মোঃ ফারুক হোসেন,
আইসিটি সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম,, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সঞ্জয় চৌধুরী, শিক্ষক লোকমান মিয়া,প্রশাসনিক কর্মকর্তা অনিল বড়ুয়া প্রমূখ।মূল অনুষ্ঠান শুরুর আগে একটি র‍্যালী উপজেলা চত্ত্বর হতে শুরু হয়ে বাজার সংলগ্ন এলাকা প্রদক্ষিন করে শেষে সমবায় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচণা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সীতাকুণ্ড ও বিভিন্ন ইউনিয়ন এর সমবায় সংগঠন সমূহদের শ্রেষ্ট সমবায় এর জন্য ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান অনেক।তাই দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে সমবায়কে ও এগিয়ে নিয়ে যেতে হবে।এমন টা ই প্রত্যাশা সকলেরই।তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথিবৃন্দ বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে তারা অনুষ্ঠানে আসতে পারেনি।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

15 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

16 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.