সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা—যা নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা—কলেজ অফিসকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু মোহাম্মদ কায়সার, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য বলরাম ভৌমিক এবং অভিভাবক সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম নাসির, মো. আলমগীর ইমরান ও মোহাম্মদ শাহজাহান। এছাড়া শিক্ষক প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন মোর্শেদ, ইসমত আরা বেগম ও বঙ্কিম কুমার দত্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের একাডেমিক মান উন্নয়ন, শিক্ষার সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নবনির্বাচিত কমিটি কলেজের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভালো একাডেমিক ফলাফল অর্জনে সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.