মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা—যা নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা—কলেজ অফিসকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

​গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু মোহাম্মদ কায়সার, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য বলরাম ভৌমিক এবং অভিভাবক সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম নাসির, মো. আলমগীর ইমরান ও মোহাম্মদ শাহজাহান। এছাড়া শিক্ষক প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন মোর্শেদ, ইসমত আরা বেগম ও বঙ্কিম কুমার দত্ত সভায় উপস্থিত ছিলেন।

​সভায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের একাডেমিক মান উন্নয়ন, শিক্ষার সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় নবনির্বাচিত কমিটি কলেজের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভালো একাডেমিক ফলাফল অর্জনে সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »