রংপুর সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (১৩ জুলাই২০২৬) রোজ রবিবার দুপুরে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযানে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে পুলিশ।
অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলাম।
উক্ত ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫) এর বসতবাড়িতে মজুদ করে রাখা ৪২ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুলিশ। যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার । অভিযানের সময় অভিযুক্ত বাড়ির মালিক পালিয়ে যায় ।
ভুরুঙ্গামারীতে সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি (বা ম্যাজিক জাল) মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত ওসি আজিম উদ্দিন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.